×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৬৮১৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। 
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’- প্রতিপাদ্যের আলোকে  কুয়ালালামপুরস্থ বাংলাদেশ  হাইকমিশন এই কর্মসূচি গ্রহণ করে বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মালয়েশিয়ায় বসবাসরত  বাংলাদেশ কমিউনিটির ১২ টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে।
টুর্নামেন্ট উদ্বোধনকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের  হাইকমিশনার মো. শামীম আহসান, ইন্টারন্যাশনাল  ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার  ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ইসলামিক থট এন্ড সিভিলাইজেশন ফ্যাকাল্টির এসোসিয়েট প্রফেসর দাতুক ড. ওয়ান আহমেদ ফৌজি বিন ওয়ান হোসেইন, হাইকমিশনের  কর্মকর্তা -কর্মচারী, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার শিক্ষক ও শিক্ষার্থী এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার মো. শামীম আহসান শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশু রাসেলসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন  ও তাঁদের রূহের মাগফেরাত কামনা করে  বলেন, শিশু শেখ রাসেল ছিল সরলতা, নির্ভীকতা এবং নির্মলতার প্রতীক এবং তার আদর্শ এবং চারিত্রিক বৈশিষ্ট সকল শিশু-কিশোর-এর জন্য আদর্শ। 
হাইকমিশনার বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের কালরাতে ঘাতকেরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করে দিতে  শিশু রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। এসময় শেখ রাসেলের আত্মত্যাগকে শক্তিতে রুপান্তর করে শেখ রাসেলের স্বপ্নের  সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে সকলকে কাজ করার আহবান জানান তিনি।
পরে হাইকমিশনার বিপুল করতালির মধ্য দিয়ে টুর্নামেন্টের  শুভ উদ্বোধন  ঘোষণা  করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat