×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৫৭২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সাথে ফোনালাপকালে অবরুদ্ধ গাজা পরিস্থিতির মারাত্বক অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবার ক্রেমলিন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ক্রেমলিন জানায়, এ সময় তারা ‘গাজা উপত্যকায় বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় এবং সেখানে মানবিক পরিস্থিতির বিপর্যয়কর অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।’
বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোয়ান আবাসিক এলাকা এবং ধর্মীয় স্থানগুলোতে ইসরায়েলের ‘অগ্রহণযোগ্য’ হামলা নিয়েও আলোচনা করেন।
এ দুই নেতা বলেন, রাশিয়া এবং তুরস্কের অবস্থান কার্যত একই। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে তাদের মনোযোগ বেশি।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারা হয়।
গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরায়েলের হামলায় ৫,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাই বেসামরিক নাগরিক।
এদিকে সোমবার পুতিন গাজায় অবাধে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রুশ নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইরান ও আরব দেশগুলোর নেতাদের সাথেও কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat