×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৪৫৬৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ. গোলাম মওলা।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁর বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান।
পরে বিভাগীয় কমিশনার দেশের সাথে নওগাঁ জেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ'২০২৩ কর্মসূচির উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat