×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-৩০
  • ৯৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে  ১১ টায় জেলা পরিষদ এনেক্স ভবনে এ অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা, ইলিপন চাকমা, বিপুল ত্রিপুরা, ঝর্ণা খীসা প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন আবারো  স্বাধীনতা বিরোধীচক্র বিএনপি- জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। তাদের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটির ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও ৫ টি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে ১৪ লক্ষ টাকার চেক  বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat