×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৪৫৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের রাজধানী নয়াদিল্লি জুড়ে বিষাক্ত ধূসর ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে মহানগরীর স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এ পরিস্থিতি রাজধানীর ৩ কোটি বাসিন্দার জীবনকে দুর্বিসহ করে তুলেছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, কৃষকদের খড় পোড়ানোর ধোঁয়া, যানবাহন ও কল-কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া প্রতি শীতে একত্রিত হয়ে রাজধানীকে ধোঁয়াশায় ঢেকে দেয়।
পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের মতে, শুক্রবার সবচেয়ে বিপজ্জনক  পিএম২.৫ কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার দৈনিক সর্বোচ্চ ৩৫ গুণ ছিল। এ মাত্রার কণা এতো ছোট যে সেগুলো রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ঘোষণা দেন যে এমন ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতিতে রাজধানী জুড়ে সকল প্রাথমিক বিদ্যালয় কমপক্ষে দুই দিন বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat