×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৫৭৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আবহমান বাংলার চিরায়ত বৈশিষ্ট্য অসাম্প্রদায়িকতা। আর অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত রচনা করেছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সোনার বাংলা গঠনই ছিল বঙ্গবন্ধুর মূল দর্শন।
আজ রাজধানীস্থ শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে 'বিজয়া সম্মেলন- ২০২৩' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রমেন মন্ডল। এছাড়া পঙ্কজ দেবনাথ এমপি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: বাহাউদ্দীন, ইসকন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, বরিশাল ধর্মপ্রদেশ বাংলাদেশের বিশপ ইন্মানুয়েল কানন রোজারিও বিজয়া সম্মেলন-২০২৩ উপলক্ষে আলোচনা করেন।
স্পিকার বলেন, ধর্মের শ্বাশত বানী মানবতা। তাই ধর্মের অনুশাসন মেনে চলার পাশাপাশি সমাজের সকলের প্রতি মানবিক হতে হবে। প্রতিটি ধর্মীয় উৎসবে মানুষে মানুষে মিলন হয়। তিনি বলেন, তাই মানুষকে মানবিকতার আলোকে বিচার করতে হবে।
শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে অংশীদার করতে বদ্ধপরিকর। অন্তর্ভুক্তিমূলক সমাজের মত সবাইকে যুক্ত করার মধ্যেই উৎসবের স্বার্থকতা। তাই প্রতিটি জাতীয় উৎসবে সকলকে অংশগ্রহণ করতে হবে।
স্পিকার বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে যে সংবিধান উপহার দিয়েছেন, তাতে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলকে উদ্যোগী হতে হবে। পরে স্পিকার দুর্গাপূজায় বিভিন্ন মন্ডপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat