×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৫২০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে জায়গা করে নিয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটার অরবিন্দ ডি সিলভা, ভারতের বিধ্বংসী ওপেনার বীরেন্দার শেবাগ এবং ভারতের নারী ক্রিকেটার ডাইয়ানা এডুলজি। আইসিসির এক বিবৃতিতে  এ কথা জানানো হয়েছে।  
আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন হল অব ফেমে যুক্ত হওয়া এই তিন ক্রিকেটারকে সম্মানিত করা হবে। 
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, হল অব ফেমে ডি সিলভা-এডুলজি ও শেবাগকে যথাক্রমে- ১১০, ১১১ ও ১১২তম সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে। 
শ্রীলংকার হয়ে ১৯ বছর আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন ডি সিলভা। ১৯৯৬ সালে প্রথমবারের মত শ্রীলংকার ওয়ানডে বিশ^কাপ জয়ে বড় অবদান রাখেন এই ডান-হাতি ব্যাটার। লাহোরের মাটিতে বিশ^কাপ ফাইনালে বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ১০৭ রানের অসাধারন ইনিংস খেলে শ্রীলংকার শিরোপা নিশ্চিত করেন ডি সিলভা। ফাইনালের ম্যাচ সেরা খেলোয়াড়ও হন তিনি। 
দেশের হয়ে ৯৩ টেস্টে ৬৩৬১ রান ও ২৯ উইকেট এবং ৩০৮ ওয়ানডেতে ৯২৮৪ রান ও ১০৬ উইকেট শিকার করেন ডি সিলভা। 
ডি সিলভার মত দেশের হয়ে বিশ^কাপ জয়ের স্বাদ আছে শেবাগেরও। ২০০৭ সালে টি-টোয়েন্টি ও ২০১১ সালে ওয়ানডে বিশ^কাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ১৯৯৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। ২০১৩ সালে সর্বশেষ ভারতের হয়ে খেলেন তিনি। ক্যারিয়ারে ১০৪ টেস্টে ৮৫৮৬ রান ও ৪০ উইকেট, ২৫১ ওয়ানডেতে ৮২৭৩ রান ও ৯৬ উইকেট এবং ১৯টি টি-টোয়েন্টিতে ৩৯৪ রান করেছেন শেবাগ। 
ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল ফেমে জায়গা পেলেন ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা এডুলজি। দেশের জার্সিতে ২০ টেস্টে ৪০৪ রান ও ৬৩ উইকেট এবং ৩৪ ওয়ানডেতে ২১১ রান ও ৪৬ উইকেট শিকার করেছেন তিনি। ভারতের নারী ক্রিকেটে অসাধারাণ অবদানের ৬৭ বছর বয়সী এডুলজিকে হল অব ফেমে রেখেছে আইসিসি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat