×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৪৫৩৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ও রিক্শাভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। 
ঢাকা থেকে ছেড়ে আসা এ কাভার্ডভ্যানটি আজ সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটায়। পিকআপ ভ্যান ও রিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।
পিকআপ চালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া এলাকার হাজী বাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫), বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক ও স্থানীয় কাজী বেকারির সেলসম্যান মোহাম্মদ ফরিদ (৪২) এবং ৯ নং ওয়ার্ডের সৈয়দুল হকের পুত্র দিনমজুর শহিদুল ইসলাম (৩৮) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আহত ৩ জনের মধ্যে মিজানুর রহমানের (৪০) অবস্থা গুরুতর। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু  জানান, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ও কাজী বেকারির পণ্য বহনকারী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এতে রিক্শাভ্যান ও পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইকবাল হোসেন ও মোহাম্মদ ফরিদ নিহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে দুপুর দেড়টার দিকে শহীদুল ইসলাম মারা যান। 
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে ও মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat