×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৪৬৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউড অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রূপে হাজির হয়েছেন। সম্প্রতি বাড়তি ওজন কমিয়ে একের পর এক ফটোশুট করে ফেসবুকে সেগুলো শেয়ার করেছেন এনা। আর সে ছবিতেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে অভিনেত্রীর ভক্তরা। 
এনার শেয়ার করা ছবিতে তার পরনে রয়েছে গ্রে রঙের ড্রেস। ড্রেসটির নেকলাইন জুড়ে রয়েছে গ্রে রঙের সুতোর এমব্রয়ডারি। ফ্রন্ট ওপেন ড্রেসের নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে এনার ক্লিভেজ সহ বক্ষের অনেকখানি অংশ।
নেকলাইনের সামনে বাঁধা রয়েছে দুটি ফিতে। দৃশ্যমান হয়েছে এনার অফ হোয়াইট রঙের অন্তর্বাস। এই ড্রেসের নিচের অংশ ফ্লেয়ারড। কিছু অংশে রয়েছে নেটের ফ্লোরাল প‍্যাটার্নের ডিজাইন।
এই ড্রেসের সাথে এনার মেকআপ যথেষ্ট হালকা। দুই চোখের কোল ভরেছে কাজলে। ঠোঁটে রয়েছে হালকা গোলাপি লিপ বামের ব্যবহার। চিকবোনে রয়েছে হালকা গোলাপি ব্লাশারের টাচ। খোলা রয়েছে এনার সিল্কি চুল। দুই কানে লাল রঙের স্টোন বসানো স্টাড পরেছেন এনা। গলায় রয়েছে অনুরূপ পেনডেন্ট। বাঁ হাতে রয়েছে একই স্টোন বসানো ব্রেসলেট।
ছবিগুলি শেয়ার করে এনা লিখেছেন, ছোট্ট ছোট্ট মুহূর্তেও সৌন্দর্য খুঁজে পান তিনি। কিন্তু নেটিজেনদের একাংশ এনাকে অশালীন কটাক্ষ করেছেন। তবে অনেকে তার সৌন্দর্যের প্রশংসাও করেছেন।
চলতি বছরের শেষে এনা প্রযোজিত ফিল্ম ‘ডাক্তার কাকু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু তার প্রযোজনায় তৈরি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’-র ভবিষ্যৎ অনিশ্চিত।এনা প্রযোজিত ফিল্ম ‘চিনে বাদাম’ গত বছর মুক্তি পায়। এতে যশ দাশগুপ্তের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি নিজেই। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat