×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৫৭০৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলা সদর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মধ্যে একটি খড়বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুনে ট্রাকে থাকা সব খড় পুড়ে গেছে।
এই ঘটনায় ট্রাক চালক বাদী হয়ে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
আজ সোমবার ভোররাতে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কে সদর উপজেলার শশরা ইউনিয়নের উমর পাইল জালিয়াপাড়া এলাকায় হাইওয়ে রাস্তায় দুর্বৃত্তরা খড় বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে অগ্নিসংযোগে ক্ষতি সাধন করে পালিয়ে যায়।
ট্রাকচালক রবিউল সরদার আজ সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, তিনি গতকাল রোববার রাত ২টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা থেকে ট্রাকে খড়বোঝাই করে ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে রওনা দেয়। আজ সোমবার ভোররাত ৪টার দিকে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ মোড়ের কাছে ঢাকা অটোর সামনে পৌঁছলে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। এতে ট্রাকে থাকা খড়ে আগুন ধরে যায়। পরে জালিয়াপাড়া পেট্রোল পাম্পের সামনে ট্রাকটি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করে চালক ও স্থানীয়রা। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের দু’টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় ট্রাকটির খড়ে লাগা আগুন নিয়ন্ত্রণ সক্ষম হয়। তিনি জানান, স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করায় ট্রাকের বডির ক্ষতি হলেও যন্ত্রাংশ ঠিক রয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ জানান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন সোমবার দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ ফরিদ হোসেনসহ সিআইডি এবং পিবিআই পুলিশের অপরাধ বিভাগ এর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা ঘটনার ক্রাইম সিন ও আলামত জব্দ করে নিয়ে গেছে। এ ঘটনায় আজ দুপুর ২টায় কোতয়ালী থানায় ট্রাক চালক রবিউল সরদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat