×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৬৬০৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই বছর পর আন্দ্রে রাসেলকে ফিরিয়ে এনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন রোভম্যান পাওয়েল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন ওয়ানডে অধিনায়ক শাই হোপ।
২০২১ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ^কাপে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন রাসেল। ২০১১ সালের এপ্রিলে অভিষেকের পর দেশের হয়ে ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচে  ব্যাট হাতে ৭৪১ রান ও বল হাতে ৩৯ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
প্রায় চার বছর পর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরেছেন শেরফানে রাদাফোর্ড। ২০২০ সালের জানুয়ারিতে ক্যারিবীয় জার্সিতে খেলেছিলেন তিনি। দেশের হয়ে ৬টি টি-টোয়েন্টিতে ৪৩ রান ও ১ উইকেট নিয়েছেন রাদারফোর্ড।
আরও দলে ফিরেছেন ওয়ানডে সিরিজে না থাকা অলরাউন্ডার জেসন হোল্ডার, ব্যাটার নিকোলাস পুরান ও গুদাকেশ মোতি। গত আগস্টে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে  ইনজুরির কারণে ক্যারিবিয়দের হয়ে  খেলতে পারেননি মোতি।
ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন জনসন চার্লস, ওবেদ ম্যাকয়, ওডিন স্মিথ ও ওশানে থমাস।
প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ম্যাথু ফোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক হয় ফোর্ডের। অভিষেক ম্যাচে ২৯ রানে ৩ উইকেট ও অপরাজিত ১৩ রান করে ম্যাচ সেরা হন তিনি। ওয়ানডেতে নজরকাড়া পারফরমেন্সে টি-টোয়েন্টি দলেও সুযোগ করে নিলেন ২১ বছর বয়সী ফোর্ড।
২০২৪ সালে ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এখন থেকে দল সাজাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘এ বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের এটিই শেষ সিরিজ। ২০২৪ সালের জুনে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে আয়োজক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে সাফল্য পাওয়ার লক্ষেই  এমন দল নির্বাচন করেছি।’
সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত দলে পরিবর্তনের সুযোগ থাকছে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের সামনে।  
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat