×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৫৭০৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। তিনি কোনভাবে জড়িত না এমন এক হত্যা মামলায় প্রায় ৫০ বছর কারাগারে কাটানোর পর তাকে নির্দোষ ঘোষণা করা হলো। খবর এএফপি’র।
দি ন্যাশনাল রেজিস্ট্রি অফ এক্সোনেরেশনস জানায়, গ্লিন সিমন্স অব্যাহতি পাওয়ার আগে যত সময় কারাগারে কাটিয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরআগে আর কোন বন্দিকে এতো দীর্ঘ সময় ধরে কারাগারে কাটাতে হয়নি। সিমন্স একজন কৃষ্ণাঙ্গ।
খবরে বলা হয়, সিমন্স ৪৮ বছর, এক মাস এবং ১৮ দিন কারাগারে থাকার পর জুলাই মাসে মুক্তি পায়।
সিমন্স এবং ডন রবার্ট নামের আরেকজনকে এক হত্যা মামলায় ১৯৭৫ সালে মৃত্যুদ-ে দ-িত করা হয়। আগের বছর ওকলাহোমার এডমন্ডে ডাকাতির সময় মদের দোকানের ৩০ বছর বয়সের এক কর্মী নিহত হওয়ার মামলায় তাদের দায়ী করে এ সাজা দেওয়া হয়েছিল।
পরে তাদের সাজা কমিয়ে যাবজ্জবীবন কারাদ- দেওয়া হয়।
সিমন্স এবং রবার্টসকে কেবলমাত্র একজন কিশোর গ্রাহকের সাক্ষ্্েযর ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ওই কিশোর সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর প্রাণে বেঁচে গিয়েছিল।
উভয় ব্যক্তি তাদের বিচার চলাকালে দাবি করেছিল যে মদের দোকানের ওই কর্মীকে হত্যা করার সময় তারা ওকলাহোমাতেই ছিল না।
দীর্ঘ সময় পর এ মামলার ব্যাপারে মঙ্গলবার ওকলাহোমা কাউন্টি জেলা আদালতে শুনানিতে সিমন্সকে নির্দোষ ঘোষণা করা হয়।
সিমন্স সাংবাদিকদের বলেন, ‘আজ এমন একটি দিন, যে দিনের জন্য আমরা দীর্ঘ, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম। ‘অবশেষে আমরা বলতে পারি আজ ন্যায় বিচার হয়েছে।’
দি ন্যাশনাল রেজিস্ট্রি অফ এক্সানেশনস জানায়, সিমন্সের সাথে কারাদ-প্রাপ্ত আসামি রবার্টস ২০০৮ সালে জেল থেকে মুক্তি পায়।
সিমন্স এখন ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat