×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৬৬৩০৮ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কান্ডারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ৩১ ডিসেম্বর সকাল এগারো টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদির রুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি। উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাহবুব সারোয়ার বকুল।
বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারী নির্বাচনি ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোটারদের শতভাগ উপস্থিত থেকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। সেই সাথে গণমাধ্যম কর্মীদের মাঠপর্যায় ভোট কেন্দ্রে গিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য বিনীত আহবান জানান। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ,  সাংবাদিকদের মধ্যে উল্লাপাড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,  সাধারণ সম্পাদক এ.আর জাহাঙ্গীর, সাহারুল হক সাচ্চু, নজরুল ইসলাম, কল্যান ভৌমিক, রিয়াজুল ইসলাম সবুজ, আল আমিন, হাফিজুর রহমান বাবলু, রাজু আহমেদ সাহান, আলমাহমুদ, বাবলু, লিখন, শিশির, লিটন, ময়নুল হক, রায়হান, আবু বক্কার সিদ্দিক বাবু, আলমগীর, বায়েজিদ, মানিক,  হীরা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat