×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৭০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রোববার জাতির উদ্দেশে নববর্ষের ভাষণ দিয়েছেন। তিনি এই ভাষণে দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।
তিনি বলেন, ‘আমরা বারবার প্রমাণ করেছি, আমরা যেকোন সমস্যার এমনকী সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করতে পারি এবং আমরা কখনোই পিছপা হই না। কারণ, বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদেরকে বিভক্ত করতে পারে।’
তিনি আরো বলেন, ‘বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদের পিতাদের স্মৃতি ও বিশ্বাসকে ভুলিয়ে রাখতে বা আমাদের বিকাশকে থামাতে পারে।’
পুতিন ভাষণে রুশ পরিবারের সকলের মঙ্গল কামনা করেন।
তিনি বলেন, ‘আমরা এক দেশ এবং একটি বড় পরিবার।’
প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পিতৃভূমির দৃঢ় উন্নয়ন ও আমাদের দেশের নাগরিকদের মঙ্গল নিশ্চিত করবো এবং আমরা আরো শক্তিশালী হবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat