×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৬৭৬৭০৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,  বিএনপির ভোট বর্জনের আহবানে দেশের মানুষ সাড়া দিচ্ছেনা। 
আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তারেক জিয়া রাজনীতিবিদ নন বরং সন্ত্রাসী দলের নেতা। বিদেশে বসে ভোট বর্জনের আহ্বান শুধুমাত্র বিএনপি দলের নেতারাই সাড়া দিচ্ছেন, সাধারণ মানুষ সাড়া দিচ্ছেন না।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত প্রয়োজন থেকে অপ্রয়োজনীয় বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন বেশি। সারাদেশে ভোটারদের মধ্যে ভোটের আমেজ দেখা দিয়েছে এবং ব্যাপক হারে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবে তারা। 
৭ জানুয়ারি নির্বাচনের দিন কোন সন্ত্রাসী অরাজকতা বা চোরা গুপ্তা কোন কার্যক্রম সৃষ্টি করলে তাদের কঠোরভাবে দমন করা হবে বলেও জানান হানিফ। 
এই সময় সংসদ সদস্য আ: খ: সরোয়ার জাহান বাদশা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat