×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৫৬৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনঃনির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে চীনের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে ‘আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।’
তিনি বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘ দিনের প্রতিষ্টিত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। তিনি আরো বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে আমাদের উভয় দেশই সবসময় একে অপরকে সম্মান করে, একে অপরের সাথে সমান আচরণ করে এবং পারস্পরিক সুবিধা অর্জন এবং উভয়পক্ষ সমানভাবে লাভবান হয়েছে।’
শি জিনপিং বলেন, ‘আমরা একে অপরের মূল স্বার্থের সাথে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করি এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের চেষ্টা করি, যা আমাদের দুই দেশের জনগণের জন্য স্পষ্ঠ সুবিধা নিয়ে আসে।’
এ প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তাদের গত আগস্টের বৈঠকের কথা উল্লেখ করেন। যেখানে তারা উভয়েই চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেন।
তিনি বলেন, ‘এটা প্রত্যাশিত যে, আমরা উভয় দেশ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক আরো উন্নীত করতে, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করতে, উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উন্নীত করার জন্য আমরা যৌথ প্রচেষ্টা চালাবো। তাহলে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
চীনা প্রেসিডেন্ট শেখ হাসিনার সুস্বাস্থ্য, ফলপ্রসূ কর্মজীবন এবং জীবনের প্রতিটি  ক্ষেত্রে সাফল্য কামনা করেন।
তিনি এই বলে শেষ করেন, ‘বাংলাদেশের সমৃদ্ধি এবং এর জনগণ সুখী হোক।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat