×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৪৫৬৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে ব্রুনাইয়ের সুলতান বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনঃনিযুক্তির জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আরো বলেন, “আপনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে অনেক অগ্রগতি অর্জন করেছে। আমি আপনার সাফল্য কামনা করছি।’
হাসানাল বলকিয়াহ আরো বলেন, নতুন মেয়াদে দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করি এবং আমি নিশ্চিত যে-আগামী বছরগুলোতেও বাংলাদেশের আরও অনেক অর্জনের দিকে আপনার এই নেতৃত্ব অব্যহত থাকবে।’
চল্লিশ বছর আগে ব্রুনাই দারুসসালাম ও বাংলাদেশ মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে এই দীর্ঘ ও উষ্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে বলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। 
হাজী হাসানাল বলকিয়াহ বলেন, ‘আমি আমাদের দু’দেশ ও মানুষের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থে এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিকশিত করার নতুন সুযোগের জন্য অপেক্ষায় আছি।’
তিনি শেখ হাসিনা ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও সুখ, জনগণের মঙ্গল এবং বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat