×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-১২
  • ৬৫১২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট অশোক পুরকায়স্থ  সভাপতি  এবং এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলে ভোটগ্রহণ চলে। সমিতির ১ হাজার ৭৮৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৯  ভোটার (আইনজীবী) এই নির্বাচনে তাঁহাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেন ৪০ জন   প্রার্থী।
সিলেট জেলা আইনজীবী সমিতির-২০২৪ এর নির্বাচনে অশোক পুরকায়স্থ এডভোকেট ৬২১ ভোট পেয়ে সভাপতি, মো. জালাল উদ্দিন এডভোকেট ৯০০ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মো. নুরুল আমিন এডভোকেট ৬৮৭ ভোট পেয়ে সহ-সভাপতি-২, গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ৯৯৮ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক, মো. সালেহ আহমদ (হীরা) এডভোকেট ৭৫৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১, মাছুম আহমদ এডভোকেট ৮১৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ , মো. সাইফুর রহমান খন্দকার (রানা) এডভোকেট ৭৪১ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক , মোহাম্মদ কাদির আহমেদ এডভোকেট ৯৩১ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক , মো. মেহেদী হাসান সজল এডভোকেট ৭১৪ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক  এবং মো. জাক্কির হোসেন এডভোকেট ৮৮১ ভোট, মো. ওয়াজিহুদ্দিন তারিক এডভোকেট ৮৭২ ভোট, মো. বদরুল আলম শিপন ৭৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে সহ-সম্পাদক  নির্বাচিত হয়েছেন।
সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার বক্স (জাহাঙ্গীর) ৯০১ ভোট, মো. আখতার হোসেন খান ৯৫৮ ভোট, মো. আনোয়ার হোসেন ৭৯১ ভোট, মো. আব্দুল ওদুদ ৯৫৭ ভোট, মো. আব্দুল মালিক ৯৮৩ ভোট, আশিক উদ্দিন ৯০৩ ভোট, মো. ওবায়দুর রহমান ৯০৪ ভোট, মো. গিয়াস উদ্দিন ৯৩৮ ভোট, নোমান মাহমুদ ৮৭১ ভোট, রাজ উদ্দিন ৯৫৯ ভোট এবং সন্ধ্যা লক্ষী দে ৭৮১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat