×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-১২
  • ৪৬০৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে দায়িত্ব পালনকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নির্মম হামলায় গুরুতর আহত ডিএমপির নায়েক মো. আব্দুর রাজ্জাক ভারতে উন্নত চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে গত বছরের ৯ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য রাজ্জাককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্ররক্ষা বিভাগে কর্মরত আছেন।
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের ডাকা সমাবেশে ডিউটি করার সময় ইউবিএল ক্রসিং, পল্টন এলাকায় দলটির উচ্ছৃঙ্খল কর্মীদের হামলায় রাস্তায় পড়ে যান ৫৫ বছর বয়সী নায়েক মো. আব্দুর রাজ্জাক। এরপরও ইটপাটকেল নিক্ষেপ করে অত্যন্ত নৃশংসভাবে তাকে আঘাত করা হয়। তিনি মাথায় গুরুতর আঘাত পান। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য শুরু থেকেই আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান  সার্বক্ষণিক খোঁজ-খবর রাখেন এবং তাকে দেখতে তারা একাধিকবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।
পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে নায়েক মো. আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে যোগোযোগ করা হয়। সেই হাসপাতালের চিকিৎসক তার চিকিৎসার রিপোর্ট পর্যালোচনা ও ভিডিও কনফারেন্সের মাধমে রোগীর অবস্থা বিবেচনা করে তাকে দ্রুত ভারতে পাঠানোর পরামর্শ দেন। তার চিকিৎসার যাবতীয় ব্যয় পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনারের উদ্যোগে বহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat