×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৩৪৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি। 
আজ রোববার সকালে প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
সিমিন হোসেন রিমি বলেন, ‘সভ্যতার দুইটি হাত, একটি পুরুষ অন্যটি নারী। কাউকে পেছনে ফেলে কোনটাই অগ্রসর হওয়া যায় না’। 
তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যে কাজগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যাবো। আমি নারী ও শিশু নিয়ে অনেক আগে থেকেই কাজ করি। সে জন্য আমার খুবই ভালো লাগার জায়গা এটি। 
নতুন কর্মপরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনা তো একটা থাকবে। কিন্তু সেটি একশ দিন বা সে রকম কিছু না। কারণ এটি চলমান একটি কাজ। সেভাবেই আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাবো।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে নবনিযুক্ত প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানদের সাথে মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।
কর্মকর্তাদের উদ্দেশ্যে সিমিন হোসেন রিমি বলেন, সবার প্রত্যাশা খুব বেশি। একা পরিবর্তন করা যায় না। এজন্য টিম ওয়ার্ক সবচেয়ে জরুরী। সবার সহযোগীতায় নিশ্চই ভালো কিছু করতে পারবো। শিশুদের বিকাশে কাজ করতে হবে। শিশুরা হয়রানি ও বুলিং এর শিকার হচ্ছে। এছাড়া শিশুদের মোবাইল আসক্তি দূর করতে যুগোপযোগী কার্যক্রম গ্রহণ করতে হবে। 
মতবিনিময় সভায় জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনসহ মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
মতবিনিময় সভার পূর্বে নবনিযুক্ত প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং দপ্তর সংস্থার প্রধানরা ফুলেল শুভেচ্ছা জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat