×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৩৪৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কর্মকর্তা কর্মচারীদেরকে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী।
আজ সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর/সংস্থার প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান। 
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে লক্ষ্য অর্জন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের সকল ভিশন ও মিশন বাস্তবায়ন করাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে কর্মক্ষেত্রে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ইতিবাচক মনোভাব নিয়ে জনসেবা করার জন্য তিনি প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর প্রতি অনুরোধ জানান। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান আইন যথাযথ মেনে চলার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
এর আগে রোববার প্রথম কর্ম দিবসে সচিবালয়ে নিজ দপ্তরে এলে মন্ত্রণালয় ও সকল দপ্তর/সংস্থার প্রধানরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান।
পরে,মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের সভাপতিত্বে কর্মকর্তাদের সাথে তিনি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat