×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৫৬৪৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৩০ জানুয়ারি। বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হবে ওইদিন থেকে, যা শেষ হবে ২০২৯ সালের ২৯ জানুয়ারি।
সংবিধান অনুযায়ী বছরের প্রথম ও নির্বাচনের পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাসদ একটি ও ওয়ার্কার্স পার্টি একটি এবং কল্যাণ পার্টি একটি আসনে জয় পায়। স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে বিজয়ী হয়েছেন। গোলযোগের কারণে সেদিন ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোট স্থগিত ছিল। রোববার সেখানে ভোটের পর এ আসনে নৌকার প্রার্থী জয়ী হন। তাতে আওয়ামী লীগের আসন সংখ্যা বেড়ে হয় ২২৩টি।
এছাড়া, একজন প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের ভোট পিছিয়ে দেওয়া হয়েছিল। সেখানে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
নতুন সংসদের ২৯৮ জন সদস্য গত ১০ জানুয়ারি জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে দায়িত্ব পালনের শপথ নেন। ময়মনসিংহ-৩ আসনের বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী আজ স্পিকারের কাছে শপথ নেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat