×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-১৭
  • ৬৭৮৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি : নড়াইলে কারামুক্ত কয়েদী ও প্রবেশনে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন করতে সেলাই মেশিন,ভ্যান ও কাঁচামাল প্রদান করা হয়েছে। আয়বর্ধক উদ্যোগের অংশ হিসেবে।  বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও প্রবেশন অফিসারের কার্যালয়, নড়াইলের আয়োজনে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়।
কারামুক্ত ২কয়েদী ও  প্রবেশনে মুক্তিপ্রাপ্ত ৭ জনের মধ্যে ৫ জন নারীকে ৫টি সেলাই মেশিন, ২ জনকে কাঁচামাল ব্যবসায়ের জন্য  ১০ হাজার টাকা মূল্যের  আলু, রসুন, পিয়াজসহ কাঁচামাল সামগ্রী ও ২ জন কারামুক্তকে ২টি প্যাডেলভ্যান প্রদান হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার,জেলা প্রবেশন কর্মকর্তা বাপ্পী কুমার সাহা, শহর সমাজসেবা  কর্মকর্তা মোঃ সুজাউদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও এপিপি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, এপিপি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসুসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat