×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৪৩৪৫৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শিল্পমন্ত্রীর অফিস কক্ষে আজ এই সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প মন্ত্রণালয় ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতকালে ভারতীয় হাই কমিশনার বলেন, ভারত মাঝারি ও ক্ষুদ্র শিল্পে সহযোগিতা করতে আগ্রহী। এসএমই খাতকে দু’দেশের অর্থনীতির মেরুদ- উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একে অন্যের কাছ থেকে শিখতে পারি। আমরা রুপিতে বাণিজ্যের যে প্রক্রিয়া শুরু করেছি, তা আরও বাড়িয়ে দু’দেশের ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার।’ তিনি বলেন, বর্তমানে ভারত অন্যান্য দেশ থেকে যে সকল দ্রব্য আমদানি করে, তার মধ্যে যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, সেগুলো আমরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী। তিনি বলেন, আইটিইসিসহ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশীদের জন্য প্রশিক্ষণের সুযোগ বাড়ছে।
শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা টেকনোলজি খাতে এবং সিমেন্ট উৎপাদনের কাঁচামাল সরবরাহের জন্য ভারতের সহযোগিতা নিতে পারি। তিনি বলেন, বাংলাদেশের বিএসটিআই এবং বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ডের (বিএবি) সাথে ভারতের সমজাতীয় প্রতিষ্ঠানের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করা দরকার।
সাক্ষাত শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী জানান, বর্তমানে দেশের সার কারখানাগুলোতে সার উৎপাদিত হচ্ছে এবং আমদানিকৃত সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। আশা করি, আগামী মৌসুমে সারের কোনো সংকট হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat