×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৭৯২৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সরকার এবার পিছপা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ সোমবার কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আমাদের দেশের মানুষের মানসিকতা হচ্ছে সুযোগ বুঝে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য ফন্দি-ফিকির করা। সারা পৃথিবীতে ধর্মীয় উৎসবে সকল শ্রেণী-পেশার মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সে জন্য সকল জিনিসপত্রের দাম কমিয়ে দেয়া হয়। কিন্তু আমাদের দেশে এটার উল্টো। এটা হচ্ছে আমাদের মানসিকতার সমস্যা। এই মানসিকতার কারণেই মাঝে মধ্যে দেশের দ্রব্যমূল্যের অস্থিরতা সৃষ্টি হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহন করতে সরকার এবার পিছপা হবে না। 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদি হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হকসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat