×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-২৪
  • ৪৫৪৭০৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম আজ বুধবার ঢাকা সেনানিবাসস্থ সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), এফসি (আর্মি) পে-১, এফসি (আর্মি) পে-২, এফসি (লগ এরিয়া), এসিসিডিএফ (সিভিল) এবং সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয় পরিদর্শন করেছেন।
তিনি এ সকল কার্যালয়ের সার্বিক কার্যক্রম, বিবিধ সেবা প্রদানের মান, নথি ব্যবস্থাপনা, বিল পাসিং স্ট্যাটাস, সার্ভিস ফিডব্যাক সিস্টেম ও এর অগ্রগতিসহ নানাবিধ কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সিএজি সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার পরিদর্শনকালে সেবা গ্রহিতা ও সেবা প্রদানকারিদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি ওয়ান স্টপ সার্ভিসে সেবাদানকারি কর্মকর্তা-কর্মচারিদের নির্দেশনা প্রদানকালে পেনশনারগণ যেন কোনভাবেই হয়রানির শিকার না হন এবং পদ-পদবী মাথায় না রেখে সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি উপস্থিত পেনশন সংক্রান্ত সেবাগ্রহিতাদের কাছে সেবা প্রাপ্তির বিষয়ে তাদের অভিব্যক্তি জানতে চান।
পরিদর্শন শেষে সিএজি অফিস প্রধানদের সঙ্গে বৈঠককালে অফিস ব্যবস্থাপনা ও সেবার মান বৃদ্ধিতে উদ্ভাবনী কার্যক্রম গ্রহনেণর নির্দেশনা প্রদান করেন এবং সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার প্রশাসনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। 
পরিদর্শনকালে সিজিডিএফ কামরুন নাহার, এসএফসি (আর্মি) মো. রেফায়েত উল্লাহ, এফসি (আর্মি) পে-১ মোহাম্মদ আমীমূল এহসান কবীর, এফসি (আর্মি) পে-২ মোহাম্মদ আফতাব উদ্দিন, এফসি (লগ এরিয়া) এ কে এম হাছিবুর রহমান, এসিসিডিএফ (সিভিল) কাজী কাইয়ুম হোসেন, সিসিডিএফ (পেনশন ও ফান্ড) জান্নাতুল ফেরদৌস এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat