×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ২৩৮১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারির পন্য উৎপাদনের অভিযোগে বগুড়া সদর এলাকার একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরামের নেতৃত্বে মনিটরিং কার্যক্রম পরিচালনার সময়  মুক্তা বেকারি নামের একটি প্রতিষ্ঠানে খাবারে ক্ষতিকর টেক্সটাইল রং ব্যবহার, পাখির বিষ্টাযুক্ত টেবিলে খাবার তৈরি, ইঁদুরের গর্তযুক্ত এলাকায় খাদ্য সংরক্ষণ, খাদ্যে তেলাপোকার উপস্থিতি, পোড়া ও ময়লা তেলের ব্যবহার এবং খাদ্যে লবনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল লবন ব্যবহার করার অপরাধে এই দন্ড প্রদান করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা মো. রাসেল জানান, তারা বেকারিতে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি দেখতে পেয়েছেন। এসময় আনুমানিক ৫ কেজি লবন, ৩ প্যাকেট রাসায়নিক রং এবং ৫ লিটার পোড়া ও ময়লা তেল জব্দ করা করা হয়। বগুড়া পৌরসভার পরিদর্শক মো. শাহ আলী অভিযানকালে উপস্থিত ছিলেন। এসময় তাদের নিরাপত্তার দায়িত্বে ছিল র‌্যাবের একট দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat