×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ২৩৪৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের প্যাকেটে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটক হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য এক কোটি ৪০ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন।
বিমানবন্দরে নিয়োজিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যৌথ টিমের অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় এসব সোনা বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 
তিনি বলেন, বিমানবন্দরে সিগারেটের পরিত্যক্ত প্যাকেট থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে যার ওজন এক কেজি ৬৩১ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য এক কোটি ৪০ লাখ টাকা। এসব স্বর্ণ এয়ার এরাবিয়া এয়ারলাইনস এ৯-৫২৬ যোগে চট্টগ্রাম বিমানবন্দরে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat