×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৪৬০৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমা ‘আর্টিকেল ৩৭০’। সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে দক্ষিণী তারকা ইয়ামিকে। এরই মধ্যে সিনেমাটির পোস্টার-ট্রিজার অবমুক্ত করা হয়েছে। যা বেশ সাড়াও ফেলেছে দর্শকদের মাঝে। বর্তমানে সিনেমাটির প্রচারণা ঘিরেই ব্যস্ততা চলছে ইয়ামির। তবে এরই মাঝে মা হওয়ার গুঞ্জনে শিরোনামে এলেন তিনি। 
সম্প্রতি মুম্বাইয়ে স্বামী আদিত্যের সঙ্গে ক্যামেরাবন্দি হন এই অভিনেত্রী। এ সময় তার পরনে ছিল সালোয়ার-কামিজ। ক্যামেরা দেখামাত্র ওড়না দিয়ে বারবার পেট আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন ইয়ামি। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা জল্পনা-কল্পনা শুরু করেছেন। অনেকেই মন্তব্য করছেন মা হতে যাচ্ছেন ইয়ামি! শুধু নেটদুনিয়াতেই খবরটি আটকে নেই। ভারতীয় গণমাধ্যমগুলোও ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে ইয়ামির মা হওয়ার গুঞ্জন ফলাও করে ছাপছে। তবে বাবা-মা হওয়ার খবরে চারদিক চাউর হলেও বিষয়টি নিয়ে এখন অবধি মুখ খোলেননি তারা। সেই জায়গা থেকে তাদের নীরবতাও সম্মতির লক্ষণ বলে মনে করছেন অনেকে। 
তাদের মতে, লুকোচুরির পাঠ চুকিয়ে শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ইয়ামি-আদিত্য। উল্লেখ্য, ২০২১ সালে উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার পরিচালকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি। ২০১৯ সালে এই সিনেমাটির শুটিং চলাকালীন প্রেমে পড়েন ইয়ামি-আদিত্য। দু’বছর প্রেমের পর হিমাচলে নিজের বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat