×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০১-২৯
  • ৫৬৬৪৮৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কর্মপরিকল্পনা অনুযায়ী  গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
আজ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও অগ্রগতির এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন।  
সভায় জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প সংক্রান্ত সভায় চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাস ভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন, গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন। 
উল্লেখ্য, চলতি অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১১টি প্রকল্পের জন্য বরাদ্দের পরিমাণ ১২০২৩৫.০০ লক্ষ টাকা। মন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের  নির্দেশনা  প্রদান করেন। প্রকল্পপরিচালকরা প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে  শষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় মন্তণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ড. মো: জহিরুল ইসলাম রোহেল, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহাবুবুর রহমানসহ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat