×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৬৭৮৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী ফুটবলে স্পন্সরের অভাব হবে না বলে জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি বলেছেন, একই সাথে পুরুষ ফুটবলকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। 
ক্রীড়া মন্ত্রী আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় তাকে দেখতে যান। বাফুফে সভাপতি হৃদযন্ত্রের সার্জারি করে বাসায় বিশ্রামে রয়েছেন। প্রায় মিনিট বিশেকের বৈঠকে ব্যক্তিগত পর্যায়ের আলোচনার পাশাপাশি ফুটবলের উন্নয়নের বিষয়ে কথাও হয়েছে। 
পরে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ‘ বাফুফে সভাপতির সাথে কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উনি সুস্থ হয়ে ফিরলে দেখব, এর মধ্যেও বলেছি কিছু কাগজপত্র পাঠাতে। বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন আর সময় ক্ষেপণ না হয় এবং বিকল্প খেলার জায়গা করা যায় কিনা সেটাও আমার বিবেচনায় রয়েছে।’ চলতি সপ্তাহেই তিনি বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যাবেন বলে উল্লেখ করেন।
নাজমুল হাসান বলেন, আমাদের ক্রীড়া ফেডারেশনের সংখ্যা ৫৫ টির মতো। ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। এটা নিঃসন্দেহে এবং এর গুরুত্বও অনেক। আমরা সম্ভাবনাময় খেলাগুলোকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মপদ্ধতি নির্ধারণ করতে কাজ শুরু করেছি। ইতিমধ্যে ৯ টি ফেডারেশনের সাথে বৈঠক করেছি। আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে অন্যান্য ফেডারেশনের সাথে বসবো। 
সাক্ষাৎকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat