×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৫৫০৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত বছরের ধারাবাহিকতা চলতি বছরও ধরে রাখার চেষ্টা করছেন অভিনেত্রী কৃতি শ্যানন। ক্যারিয়ারের প্রথমবারের মতো রোবট হয়ে পর্দায় আসছেন তিনি। ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ সিনেমায় ‘সিফরা’ নামের এক রোবট চরিত্রে দেখা মিলবে তার।
আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কৃতির নতুন এই সিনেমাটি। এরই মধ্যে প্রকাশ করা সিনেমাটির ট্রেলার এবং লুক দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। যেখানে রোবট কৃতির সঙ্গে শহীদ কাপুরের প্রেমের রসায়নের আঁচ কৌতূহল বাড়িয়েছে। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন বক্স অফিস মাত করবে সিনেমাটি। সেই আভাসও অগ্রিম টিকেট বিক্রিতে দেখা গেছে।
মুক্তির আগের দিন (গতকাল) প্রায় ১ কোটি টাকা ঘরে তুলেছে ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত কৃতি। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বলিউডের প্রথম নায়িকা হিসেবে রোবট হয়েছি। যখন সিনেমাটির গল্প শুনি তখনই মনে হয়েছিল মজার একটি কাজ হবে তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া। আগামীকাল (আজ) আমার ভক্তরা দুর্দান্ত রসায়নসহ মনোরম প্রেমের গল্প দেখতে পাবেন। সিনেমাটি ঘিরে দর্শকদের এমন আগ্রহ সত্যি মুগ্ধ করেছে। শুধু আমার ভক্তরাই নয়, শহীদও শুটিংসেটে আমাকে দেখে মুগ্ধ হয়েছিল। আমার মনে হয়, আমাদের প্রেমের রসায়ন দেখতে হলেও সবাই হলে আসবেন।’
সিনেমাটিতে শহীদ কাপুর, কৃতি শ্যানন ছাড়া আরো অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া ও ধর্মেন্দ্র। অমিত যোশী ও আরাধনা শাহ’র পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন লক্ষ্মণ উটেকর, জ্যোতি দেশপান্ডে ও দীনেশ বিজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat