×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৪৩৩৪০৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ধরে কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে নিয়মিত সমালোচনা এবং ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী দিশা পাটানি। তবে এবার বিপরীত পথে হাঁটলেন তিনি। একাধিক কাজ নিয়ে আলোচনায় এলেন। আলোচিত এবং রেকর্ড গড়া সিনেমা ‘পুষ্পা’র দ্বিতীয় পর্বে আইটেম গার্ল হিসেবে হাজির হচ্ছেন দিশা। যা এরইমধ্যে দর্শকদের কৌতুহল বাড়িয়েছে।
সেই রেশ কাটতে না কাটতে নতুন সিনেমা নিয়ে শিরোনামে নিজের করে নিলেন এই অভিনেত্রী। আগামী মার্চে মুক্তি পাচ্ছে তার ‘যোদ্ধা’। সিনেমাটি নির্মাণের শুরু থেকেই রয়েছে আলোচনায়। এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দিশার রসায়ন দেখার অপেক্ষায় আছেন সিনেপ্রেমীরা।
তাদের কৌতুহল এবার আরও বাড়িয়ে দিলেন সিনেমাটির নির্মাতা। অসাধারণ ভঙ্গিতে প্রকাশ করা হলো সিনেমাটির প্রথম পোস্টার। দুবাইতে ১৩ হাজার ফুট উচ্চতায় দেখতে পাওয়া গেছে সিনেমাটির পোস্টার। সেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দিশা ও সিদ্ধার্থ। ক্যাপশনে দিশা লিখেছেন, ‘তর সইছে না। আমরা হাওয়ায় উড়ছি।’
সিদ্ধার্থ ভিডিওটি শেয়ার করে আসছে ১৯ ফেব্রুয়ারি ট্রিজার মু্ক্তির ঘোষণাও দিয়েছেন। অন্যদিকে তাদের শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে কিছু লোক পোস্টার নিয়ে উড়োজাহাজের ভেতরে প্রবেশ করছে এবং তারপর উড়োজাহাজকে নিয়ে যাওয়া হয় ১৩ হাজার ফুট উচ্চতায়। সেখান থেকে সেই লোকগুলো পোস্টার নিয়ে নীচে ঝাঁপ দিচ্ছে। এরপর আকাশে উড়তে থাকে পোস্টার। যা এরইমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat