×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৫৭২৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে ‘একুশের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আগারগাঁওয়ে ইফা’র প্রধান কার্যালয় মিলনায়তনে আজ দুপুরে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম বলেন, জাতীয় জীবনের সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে হবে। শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে, বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপেই বাংলা ভাষার চর্চা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-সচিব আবু সাঈদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো. নজিবুর রহমান ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat