×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ২৩৪৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচের টিকিটের মূল্য আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী সোমবার এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৩০ মিনিটে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নিবে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্স এবং দ্বিতীয়স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম কোয়ালিফাইয়ারে লড়বে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এ ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালের টিকিট পাবে।
প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলের ফাইনালে খেলার সুযোগ থাকছে। এলিমিনেটরের বিজয়ী দলের সাথে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলটি। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে নাম লেখাবে।
২৪ ফেব্রুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট কাউন্টারে, গেট নং-১, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামের পাশে পাওয়া যাবে টিকিট।
টিকিট মূল্য :
গ্র্যান্ড স্ট্যান্ড - ২,৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড -  ১৫০০ টাকা
ক্লাব হাউজ - ৮০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড- ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড - ৩০০ টাকা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat