×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৬৬০৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় আজ বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক এমপি।
আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ড. মোহাম্মদ সাদিক এমপি বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের সাতটি ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। 
এ সময় বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী  মো. গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, বিশ্বম্ভরপুর উপজেলায় এবার ৩১টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) অনুকূলে ৫ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে প্রতিটি পিআইসিকে কাজ শুরু করার জন্য শতকরা ৫০ ভাগ টাকা প্রদান করা হয়েছে। ফসলরক্ষা বাঁধের কাজ ইতিমধ্যে ৮৫ ভাগে উন্নীত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat