×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৪
  • ৩২৯৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার  বড়াইগ্রাম উপজেলায় আজ মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার এসআর পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউট প্রাঙ্গনে জেলা তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা  মো. সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা মো. মোমিনুল হক এবং বীর মুক্তিযোদ্ধা মো. আকবর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধ। এই চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে হবে।
এদিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধার গল্প বলা, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat