×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ৬৮১৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মাটিতে আসন্ন দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলা হচ্ছে না অধিনায়ক লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে তিনি দলের বাইরে থাকবেন বলে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন নিশ্চিত করেছে। 
ইন্টার মিয়ামির এই সুপারস্টারের আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় এল সালভাদোর ও ২৬ মার্চ লস এ্যাঞ্জেলসে কোস্টা রিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টাইন দলে থাকার কথা ছিল। তবে গত সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে নাশভিলের বিপক্ষে মিয়ামির ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি।
নাশভিলের বিপক্ষে জয়ের ম্যাচটিতে বিরতির পরেই বদলী বেঞ্চে চলে যান মেসি। এরপর শনিবার ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মিয়ামির জয়ী ম্যাচটিতে তিনি খেলতে পারেননি। 
আর্জেন্টাইন ফেডারেশন এক্স’এ এক পোস্টে লিখেছেন, ‘আর্জেন্টিনার অধিনায়ক মেসি ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য ইনজুরির কারনে যুক্তরাষ্ট্রের দুটি প্রীতি ম্যাচে দলের বাইরে থাকছেন। নাশভিলের বিপক্ষে ম্যাচে তিনি এই ইনজুরিতে আক্রান্ত হন।’
মিয়ামি কোচ জেরাডো মার্টিনো শনিবার ওয়াশিংটনে জয়ের পর ইঙ্গিত দিয়েছিলেন মেসি মার্চের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হয়তো খেলতে পারবেন না। একইসাথে তিনি বলেছিলেন মিয়ামি চাচ্ছে আগামী মাসে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের আগে মেসি যাতে ফিট হয়ে উঠতে পারে, ‘একটি বিষয় স্পষ্ট যে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে আমাদের তাকে প্রয়োজন রয়েছে। তার আগে আমরা কোন ধরনের ঝুঁকি নিতে চাইনা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat