×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ৩২৪৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনিতে আটকে পড়া ১৩ জনকে উদ্ধারে নিয়েজিত উদ্ধারকারীরা ‘কঠিন’ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। পাথর ধসে খনি শ্রমিকদের ঢেকে ফেলার দুই দিন পর বুধবার কর্তৃপক্ষ এ কথা জানায়। 
সোমবার সুদূর পূর্ব আমুর অঞ্চলের পাইওনিয়ার খনিতে ধসের ঘটনা ঘটে, যা রাশিয়ার অন্যতম স্বর্ণের খনি, মাটির ১২৫ মিটার (৪০০ ফুটের বেশি) নিচে খনি শ্রমিকরা আটকা পড়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করার পর আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ এক বিবৃতিতে বলেছেন, ‘পরিস্থিতি কঠিন।’
স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ২২০ উদ্ধারকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
অরলভ বলেছেন, কুসবাস খনি অঞ্চল থেকে বুধবার অভিজ্ঞ উদ্ধারকারীদের একটি নতুন দল আসার কথা রয়েছে।
আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, খনি শ্রমিকদের মুক্ত করার জন্য উদ্ধারকারীরা একটি গর্ত খনন শুরু করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেছেন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ‘খনি শ্রমিকদের বাঁচাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার’ নির্দেশ দিয়েছেন।
আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আটকে পড়াদের সাথে যোগাযোগ করতে পারেনি।
কর্তৃপক্ষ নিরাপত্তা বিধি লঙ্ঘনের সন্দেহে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat