×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ২১৩২৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২২ সালের ডিসেম্বর মাসে এক দুর্ঘটনায় আহত হন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পান্থ। ১৫ মাস পর সুস্থ হয়ে মাঠে খেলতে নেমেছেন এ ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে আইপিএলের চলতি মৌসুমে খেলছেন তিনি। এদিকে সুস্থ হয়ে মাঠে নামতেই এক ভক্ত উর্বশী রাউতেলাকে অনুরোধ করলেন পান্থকে বিয়ে করার।  
আনন্দবাজারের প্রতিবেদন অনুযাযী, সম্প্রতি এক সাক্ষাৎকারে এক ভক্ত উর্বশীকে অনুরোধ করে বলেন, ‘ঋষভকে ভুলে যাবেন না ম্যাম। ও আপনাকে অনেক শ্রদ্ধা করে। আপনাকে অনেক সুখে রাখবে ও। আপনি যদি ওকে বিয়ে করেন, তবে আমাদেরও খুবই ভাল লাগবে।’
এমন কথা শুনে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন অভিনেত্রী। তারপর বলেন, ‘আমি সত্যিই এই প্রসঙ্গে কোনও কথা বলতে চাই না।’ এককথায় কোনো উত্তর না দিয়ে বিষয়টিকে এড়িয়ে গেছেন অভিনেত্রী।একটা সময় ঋষভ ও উর্বশীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। ২০১৮-১৯ সালে এই দুই তারকার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। 
এদিকে কিছুদিন ধরে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে উর্বশীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এর মাঝে বেশ কয়েকবার উর্বশীর মুখে ফের ঋষভের নাম শোনা গেল। এমনকি, এই ক্রিকেট তারকা হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেত্রীর মা নাকি দেখতেও যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat