×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৬৮০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে দুবাইয়ের আকাশচুম্বী বুর্জ খলিফাকে রাশিয়ার পতাকার রঙে আলোকিত করা হয়েছে। 
আরবি এবং ইংরেজিতে লেখা ‘সংযুক্ত আরব আমিরাত রাশিয়াকে সমর্থন করে’ বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের সম্মুখভাগে আবির্ভূত হয়েছে। দুবাই কর্তৃপক্ষ এবং ডেভেলপমেন্ট কোম্পানি ইমার উদ্যোগে এই আলোক প্রক্ষেপণ কয়েক মিনিট ধরে চলে।
খলিফা ইউনিভার্সিটির ভবন, তেল কোম্পানি এডিএনওসি, প্রদর্শনী সংস্থা এডিএনইসি এবং আরও কিছু ভবন রাশিয়ার পতাকার রঙে আলোকিত করা হয়েছে। ডব্লিউএএম বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।
ডব্লিউএএম  এ কথা জানায়, ‘সংহতির এই উদ্যোগটি সকল প্রকার সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের স্পষ্ট বিরোধিতা নিশ্চিত করে। সহিংসতা ও সন্ত্রাসবাদ অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত হয় এবং এই কর্মকান্ড আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি আরও প্রমাণ করে যে সংযুক্ত আরব আমিরাতের নেতারা এবং জনগণ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংগ্রামে রাশিয়া এবং দেশটির জনগণকে সমর্থন করে।’ 
মস্কোর কাছে শুক্রবার ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলা হয়। রাশিয়ান তদন্ত কমিটি জানিয়েছে এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে, তবে এ সংখ্যা বাড়তে পারে। 
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১৪৭ জন আহত হয়েছেন। সন্ত্রাসী হামলার সাথে জড়িত এগারোজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে চারজন হিটম্যান রয়েছে যারা ইউক্রেন সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ২৪ শে মার্চকে দেশব্যাপী শোক দিবস ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat