×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৬
  • ৩৪৩২৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল ও হামাস যুদ্ধের পাঁচ মাসেরও বেশি সময় পর এই প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে পেরেছে।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় নিরাপত্তা পরিষদ সোমবার যুদ্ধবিরতির দাবি সম্বলিত প্রস্তাবটি পাশ করতে পেরেছে। এর আগের একের পর এক প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় নিরাপত্তা পরিষদ কোন প্রস্তাব পাশ করতে পারেনি।   
যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ১৪ ভোটে পাশ হয়। এতে গাজায় অবিলম্বে স্থায়ী ও টেকসই যুদ্ধবিরতি এবং গত বছরের ৭ অক্টোবর হামাস যেসব ইসরায়েলী জিম্মিকে আটক করেছিল তাদের ছেড়ে দেয়ার দাবি জানানো হয়।
স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডসহ নিরাপত্তা পরিষদের আরব ব্লকের বর্তমান সদস্য আলজেরিয়া সফল এই প্রস্তাবের খসড়া তৈরি করে।
যুক্তরাষ্ট্র এর আগের প্রস্তাবগুলোয় ভেটো দেয়। কিন্তু গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েল অভিযান চালানোর পরিকল্পনা থেকে এখনও সরে না আসায় কার্যত হতাশ যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য,গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে।
ইসরায়েলী হামলায় এই পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat