×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৭
  • ২৪০৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া সার্কিট হাউজে আজ বেলা ১১টায়  নিরাপদ খাদ্য আইন অবহিত করণও নিরাপদ খাদ্য আইন ২০২৩  অবহিত
করণ  ও নিরাপদ খাদ্য বিষয়ে  সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।জিআই পণ্য  বগুড়ার দই ব্যবসায়ী  ও বগুড়ার বিখ্যাত সেমাই ব্যবসায়ীদের সাথে এ ব্যাপারে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষ(খাদ্যভোক্তা সচেতনতা, ঝুঁকি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিভাগ) এর পরিচালক মো: মিজানুর রহমান। কর্মশালায়  সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  পি এন ইমরুল কায়েস। 
কর্মশালায় প্রধান অতিথি বলেন, নিরাপদ খাদ্য তৈরী না করলে মানুষ ভায়াবহ ঝুঁকিতে  পড়বে। বগুড়ার দই জিআ্ই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ দইয়ের গুণগত মান ধরে রাখার দায়িত্ব বগুড়ার ব্যবসায়ীদের। নোংরা পরিবেশে সেমাই তৈরী করে মানুষের সাথে প্রতারণাা করা যাবে না। পণ্যের গুনগত মান নিশ্চিত করার জন্য সকল ব্যবসাীয়দের সচেষ্ট হতে  হবে।পোড়া তেলে পণ্য তৈরীর বিরুদ্ধে কঠোর আইন হয়েছে। কোন মতে পোড়া তেলে পণ্য তৈরী করা যাবে না। পোড়া তেলের সংরক্ষণ করছে কয়েকটি প্রতিষ্ঠন। সেখানে একটি নির্দিষ্ট দমে তারা কিনে নেবে। অবিলম্বে খোলা সয়াবিন বিক্রি বন্ধ করা হচ্ছে।মানুষের স্বাস্থের হানি না ঘটে সে ব্যপারে ব্যবসায়ীদের সচেতন করতেই এ কর্মশালা। নিরাপদ খাদ্য আইন মেনে চলুন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষা করুন। এ হোক আমাদের স্লোগান।
কর্মশালায়  বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার,জেলা সিভিল সার্জন  ডা: মোহাম্মদ শফিউল আজম , জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকতা মো: রাসেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat