×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩০
  • ২৩৪৩৯১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্ভেল ধারার সিনেমাতে অভিনয় করতে চান না হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি ‘নট স্কিনি, বাট নট ফ্যাট’ পডকাস্টে বিষয়টি জানান তিনি।
হিন্দুস্তান টাইমিসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, যেকোনো মার্ভেল ধারার সিনেমায় কাজ করা তার কাছে ‘দুঃস্বপ্নের মতো’! তাই এতে কোন আগ্রহ পাননা তিনি।
তবে ক্রিস্টেন স্টুয়ার্ট এও জানিয়েছেন, পরিচালক হিসেবে যদি ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গেরউইগ থাকেন, তবে তিনি কাজ করতে আগ্রহী। 
তার কথায়, ‘শুধু পরিচালক গ্রেটা গেরউইগ যদি আমাকে কোনো প্রস্তাব দেন, তবেই একমাত্র রাজি হতে পারি। কেননা আমি তার পরিচালিত ‘বার্বি’ সিনেমার একজন বিশাল ফ্যান’।
শুধু ক্রিস্টেন স্টুয়ার্ট নন, বছরের পর বছর ধরে এই ধারার বিরোধিতায় স্পষ্টভাষী ছিলেন হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসিস। তিনি গত বছর জিকিউকে বলেছিলেন, ‘এটি প্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সিনেমা তৈরির মতো।’
এর আগে অভিনেতা রে উইনস্টোন, অভিনেতা ও প্রযোজক নিকোলাস কেজও মার্ভেলের ধারার বিরোধিতা করেন।‘টোয়াইলাইট’ সিনেমায় বেলা সোয়ান হয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এরপর যত দিন গেছে, নতুন নতুন চরিত্র আর গল্পে জয় করেছেন দর্শকের মন।সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ‘লাভ লাইস ব্লিডিং’ নামের নতুন সিনেমা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat