×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩০
  • ৬৭৭১৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজস্ব ফাঁকি রোধে ব্যাপক কড়াকড়ি ও সংস্কারমূলক নতুন নতুন আইন প্রণয়ন করায় বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব বেড়েছে। এখন এ বন্দরে অসাধু আমদানিকারক নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার মো. হাফিজুল ইসলাম জানান, গত ২০২২-২৩ অর্থবছরে ১০ ধরনের পণ্যের চালান থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আয় হয়েছিল ১ হাজার ২৫২ কোটি ২১ লাখ টাকা।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে ফেব্রুয়ারি পর্যন্ত একই ধরনের পণ্য থেকে রাজস্ব আয় হয়েছে ১ হাজার ৬৬৭ কোটি ২৫ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৪১৫ কোটি ১৪ লাখ টাকা।
কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত এ বন্দরের রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১৪৩ কোটি টাকা। আদায় হয়েছে ৪ হাজার ২১৮ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ, লক্ষ্যমাত্রার তুলনায় ৭৫ কোটি টাকা রাজস্ব আয় বেড়েছে এবং রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার বেড়েছে ১১ দশমিক ৮৮ শতাংশ।
এ পর্যন্ত মোট ১০ ধরনের পণ্যের চালান থেকে ১ কোটি টাকার রাজস্ব ফাঁকি ধরা পড়েছে। রাজস্ব ফাঁকির অভিযোগে ২ কোটি ২৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে ৩০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়।
রাজস্ব ফাঁকি রোধে এ বন্দরে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অনিয়ম ধরা পড়লে রাজস্ব পরিশোধ করে ২০০ শতাংশ জরিমানা আদায় করা হচ্ছে বলে কাস্টমস সূত্র জানা গেছে
আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা বাড়াতে, দ্রুত পণ্য খালাস ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।  
রাজস্ব ফাঁকিতে অভিযুক্ত আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের কালো তালিকাভুক্ত করে তাদের পণ্য চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হচ্ছে বলে কাসটম একটি সূত্র থেকে জানা গেছে
রাসায়নিক পণ্য কেমিক্যাল ল্যাবে পরীক্ষা করার পর ফলাফলের ভিত্তিতে শুল্কায়ন করে খালাস করা হচ্ছে। ওজন স্কেল কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানান যুগ্ম-কমিশনার মো. হাফিজুল ইসলাম।  
বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বলেন, 'বর্তমান কমিশনার আগের তুলনায় ব্যাপক কড়াকড়ি আরোপ করায় সুবিধাভোগী আমদানিকারকরা বেনাপোল বন্দর ছেড়ে চলে গেছে। অন্যান্য বন্দরেও এমন ভাবে কড়াকড়ি আরোপ করতে হবে।'
যোগাযোগ করা হলে বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম বলেন, 'জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে বেনাপোল বন্দর দিয়ে ট্রেনযোগে কন্টেইনার কার্গো চালু হয়েছে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat