×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩০
  • ৩২৪৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্য দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন।
তিনি বলেন, পবিত্র মাহে রমজানে তারই অংশ হিসেবে দেশের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সুলভ মূল্যে দুধ, ডিম এবং  মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। 
আব্দুর রহমান আজ সকালে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর বাজার সংলগ লোকাল বাসস্ট্যান্ড এলাকায় ন্যায্য মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, এখানে ১শ' টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ। এছাড়াও  ঢাকা শহরে ২৫টি স্পটে এ কার্যক্রম চালুর পরে এখন ৩২টি স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। এখন রাজধানীর বাইরে ১৮টি জেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। মধুখালীতে ৭দিন ব্যাপী এ কার্যক্রম ৫ এপ্রিল পর্যন্ত চালু থাকবে।
তিনি  বলেন, নি¤œ আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে রয়েছেন মাসে এক কেজি গরুর মাংসও কিনে খেতে পারেন না। এসব অভাবী মানুষেরা যাতে এখানে এই গরুর মাংস, দুধ ও ডিম কিনতে পারেন সেদিকেও সকলে দৃষ্টি রাখবেন।
এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat