×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ৫৬৯৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা থেকে প্রায় নয় হাজার রোগীর জরুরি চিকিৎসার জন্যে স্থানান্তর প্রয়োজন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনী এই অঞ্চলে কেবলমাত্র ১০টি হাসপাতাল কার্যকর থাকার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস শনিবার এ কথা বলেছেন।
এক্সে তিনি বলেছেন, পুরো গাজায় মাত্র ১০টি হাসপাতাল কার্যকর রয়েছে। হাজার হাজার রোগী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যুদ্ধের আগে গাজায় ৩৬টি হাসপাতাল চালু ছিল।
গেব্রিয়াসিস বলেছেন, ক্যান্সার, বোমায় আহত, কিডনি ডায়ালেসিস ও অন্যান্য জটিল রোগসহ  জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য গাজার প্রায় নয় হাজার লোকের জরুরি ভিত্তিতে বিদেশে স্থানান্তর জরুরি।
সংস্থাটি মার্চের প্রথমে এ সংখ্যা আট হাজার বলেছিল যা এখন বেড়েছে।
অবরুদ্ধ গাজায় গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। যা এখনও চলমান রয়েছে। গাজার বৃহত্তম আল শিফাসহ আরো কয়েকটি হাসপাতালে ইসরাইল হামলা চালিয়ে আসছে।
টেডরস বলেছেন, এ পর্যন্ত ৩,৪০০ রোগীকে রাফার মধ্যদিয়ে বিদেশে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২,১৯৮ জন আহত এবং ১,২১৫ জন অসুস্থ। কিন্তু আরো অনেককে গাজা থেকে সরিয়ে নেয়া জরুরি।
তিনি আরো বলেছেন, আমরা  ইসরাইলের প্রতি জরুরি স্থানান্তরের অনুমতি দেয়ার আহ্বান জানাচ্ছি যাতে জরুরি রোগীরা দ্রুত চিকিৎসা পায়। প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।
যুদ্ধের আগে প্রতিদিন ৫০ থেকে ১০০ রোগীকে পূর্ব জেরুজালেম কিংবা পশ্চিমতীরে স্থানান্তর করা হতো। এদের অধিকাংশই ছিল ক্যান্সার রোগী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat