×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ২৩৪৯৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে আজ একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মহিউদ্দিন আহমদ নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। 
রোববার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য সুনামগঞ্জ কোর্টের দোয়ারাবাজার জোনে দায়িত্বরত এসআই ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে সুনামগঞ্জ কোর্টে আসছিলেন এসআই মহিউদ্দিন আহমদ ও এএসআই মামুন আহমদ। তবে গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন এএসআই মামুন আর তার পাশেই বসা ছিলেন মহিউদ্দিন। দ্রুতগামী গাড়িটি শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কে এলে হঠাৎ প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এসআই মহিউদ্দিন। পাশে থাকা আরেক পুলিশ সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি দেখে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন চৌধুরী বলেন, ঘটনাস্থলে গিয়ে আমাদের এক সহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপর আরেক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat