×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ২৩৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী কয়েকদিন গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় বড় ধরনের অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ট্যাংক ও যানবাহন সরিয়ে নিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে বেশকিছু মৃতদেহ পাওয়া গেছে। এএফপি’র এক সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা হাসপাতাল এলাকা থেকে ট্যাঙ্ক এবং যানবাহন বের হয়ে যেতে দেখেছেন।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি।
সেনাবাহিনী ১৮ মার্চের অপারেশনকে ‘নির্ভূল’ হিসেবে বর্ণনা করেছে। তারা দাবি করেছে, হামাস যোদ্ধাদের গোপন আস্তানা টার্গেট করে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে।
এরআগে তারা দাবি করেছিল আল-শিফা এবং এর আশেপাশে লড়াইয়ে কয়েকশ’ যোদ্ধা নিহত হয়েছে।
হামাস আল-শিফা এবং অন্যান্য হাসপাতালে স্বাস্থ্য সেবা বন্ধ থাকার কথা অস্বীকার করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের আশেপাশে কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে কিছু পচে গেলে গছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ‘গুরুত্বপূর্ণ ভবনগুলো পুড়িয়ে দেওয়ার পর এবং এটিকে সম্পূর্ণরুপে পরিষেবার বাইরে রাখার পর আল-শিফা মেডিকেল কমপ্লেক্স থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে।
‘ভবনের এবং এর চারপাশের ভবনগুলোর ভিতরে ধ্বংসের মাত্রা ভয়াবহ।’
ঘটনাস্থলে থেকে এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, কমপ্লেক্সের ভিতরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একজন চিকিৎসক এএফপি’কে জানান, ২০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কিছু মৃতদেহ ইসরায়েলী যানবাহন সরিয়ে নেওয়ার সময় পিষে ফেলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat