×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ২৩৪৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ আন্তরিকতা ও ভালো ব্যবহারের মাধ্যমে সেবা গ্রহীতাদের ভূমি সেবা দেওয়ার জন্য সহকারী কমিশনারদের (এসিল্যান্ড) নির্দেশ দিয়েছেন। 
তিনি প্রযোজ্য ক্ষেত্রে ভূমিসেবা গ্রহীতাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে পরামর্শ দেওয়ারও নির্দেশ দেন।
আজ সোমবার রাজধানীর নীলক্ষেতে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ৩৬ ও ৩৭তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। এসময় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে সরকার নির্ধারিত ন্যায্য ফি এর বিনিময়ে যথাযথ সময়ের মধ্যেই যেন সেবাগ্রহীতা নামজারি সেবা গ্রহণ করতে পারেন সে ব্যাপারে গুরুত্বারোপ করেন। 
ভূমিমন্ত্রী এসিল্যান্ডদের বলেন, একজনের জমি যেন অন্যকেউ অবৈধভাবে নামজারি করতে না পারে সে দিকে দৃষ্টি রাখতে হবে। সরকারি এবং খাস জমি রক্ষায় সর্বদা সতর্ক থাকতে হবে। 
মাঠে পদায়নের কিছুদিন পর এসিল্যান্ডদের কাজের ফিডব্যাক গ্রহণ করা হবে বলে প্রশিক্ষণ গ্রহণকারী এসিল্যান্ডদের এসময় জানান ভূমিমন্ত্রী।
ভূমিসচিব মোঃ খলিলুর রহমান এসিল্যান্ডদের বলেন, ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে ভূমিসেবা প্রদানের কাজ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আরিফের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয় ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭ ও ৩৮তম ব্যাচের মোট ৭৯ জন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়িত কর্মকর্তাগণ ৫ সপ্তাহব্যাপী বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat